মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম বিমানবন্দরের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট এবং একটি অ্যারাইভাল ফ্লাইটও বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট এবং দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট অভি-৪০১ মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইন্সের অভি-৪০২ ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আরা বিজি-১৩৮ ফ্লাইটটি সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়