Homeএই মুহুর্তেচট্টগ্রামে ৫ দিনেও বৃষ্টি থামার লক্ষণ নেই, প্লাবিত বিভিন্ন উপজেলা

চট্টগ্রামে ৫ দিনেও বৃষ্টি থামার লক্ষণ নেই, প্লাবিত বিভিন্ন উপজেলা

প্রাইম ভিশন ডেস্ক »

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

এতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী ও ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ বেড়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে।

অনেক এলাকায় বসতবাড়ি, স্থানীয় সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
 

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়