Sunday, July 12, 2026
spot_img
Homeএই মুহুর্তেসরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। এছাড়া বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক চট্টগ্রামের পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

কোথায় কী প্রয়োজন, কোন এলাকায় কী ধরনের সহায়তা লাগবে-সব বিষয়ে তিনি অবগত রয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সেই নির্দেশনা অনুযায়ী তিনি ফটিকছড়িতে এসে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের প্রশংসা করেন ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য বন্যা পরিস্থিতির শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতার ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়