Sunday, July 12, 2026
spot_img
Homeএই মুহুর্তেব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর শোক

সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের রাজনীতি ও বিচার অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।
দেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য ও অগ্রগণ্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দলের ও দেশের রাজনীতিতে তাঁর অবদান অত্যন্ত গভীর।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে ভূমি, গণপূর্ত, পররাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আইনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি যে অনন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি বলেন, এই বরেণ্য ও প্রাজ্ঞ রাজনীতিকের প্রয়াণে দেশের রাজনৈতিক এবং আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়