Tuesday, July 14, 2026
spot_img
Homeএই মুহুর্তেচন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই।

সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪ টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বেশকিছু দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ ভোররাত ৪টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা নাহিয়ান চৌধুরী। তিনি জানান, আজ রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) প্রথম জানাজা এবং আগামীকাল সকাল ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়