Homeএই মুহুর্তেনেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্পেনের ফুটবলার

নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্পেনের ফুটবলার

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেও ফুটবলে নিজের প্রেরণা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর সেটি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে উৎসর্গ করলেন এই তরুণ ফুটবলার।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটাতে মিশে আছে নিকোর নাম। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সে তাঁর অ্যাসিস্ট থেকেই দারুণ ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান ফেরান তোরেস। এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো নিজেও একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

ফাইনাল জয়ের পর কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিকো। সেখানেই উঠে আসে নেইমারের নাম। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখছেন। এই শিরোপাটাও তার জন্য।’

বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। শিরোপা জেতায় সব তৃপ্তি খুঁজে নিয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই প্রসঙ্গ এড়িয়ে যান তিনি, ‘কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’

নিকো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও নেইমারের বিশ্বকাপ যাত্রা থেমেছে আরও আগেই। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। শুরুতে চোটের কারণে নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সান্তোস তারকাকে রেখেই বিশ্বকাপের দল দেন কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপ দলে জায়গা পেলেও বেঞ্চেই বেশিরভাগ সময় কেটেছে নেইমারের। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে তাঁকে নামান আনচেলত্তি। এরপর শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে যাওয়া ম্যাচেও বদলি হিসেবে নামেন। সে ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন। তবে আরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যায় সে ম্যাচেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়