মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে খালাতো ভাই-বোনের যাবজ্জীবনের সাজা

যে কারণে খালাতো ভাই-বোনের যাবজ্জীবনের সাজা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে দুই বোনকে এসিড নিক্ষেপের দায়ে আপন খালাত ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ড প্রাপ্তরা হলেন- শারমিন ফারজানা লতিফ ওরফে সাকি (৩৩) ও তার ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদি (৩০)।

আজ বুধবার (১ জুন) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় ঘোষণা করেন।

দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত দুই ভাই বোনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া ভাই ইফতেখার লতিফ সাদিকে ৫০ হাজার টাকা এবং বোন শারমীন ফারজানা লতিফকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাকা অনাদায়ে আরও সাতবছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর ভোরে নগরীর চকবাজার জয়নগর এলাকার একটি বাসায় ব্যবসায়ী আনোয়ারুল মুবিনের দু’মেয়ে মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। এতে দু’বোনের শরীর এসিডে ঝলসে যায়। এ ঘটনায় দুই মেয়ের বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৪ ডিসেম্বর কারিনা ও তাসনিমের খালাতো ভাই সাদী ও সাদীর বোন সাকীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়