বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনগরে ব্যাটারি রিকশার দাপট, প্রাণ গেল শিশুর

নগরে ব্যাটারি রিকশার দাপট, প্রাণ গেল শিশুর

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার খাজা হোটেলের সামনে ব্যাটারি রিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওমর ফারক (৭)।

স্থানীয়রা জানায় দিন দিন এলাকায় বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি রিকশা। এগুলোর কারণে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বন্ধ রয়েছে সকল ব্যাটারিচালিত রিকশা।

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, নিহত শিশুর পিতা মাতার ভাষ্য হলো- শিশুটি বাসা থেকে বের হয়ে সড়কে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় রিক্সার সাথে আঘাত লাগে। এরপর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়