Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীর চট্টগ্রাম জেলা সফর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ডিআইজির

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম জেলা সফর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ডিআইজির

প্রাইম ভিশন ডেস্ক

প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা সফর করবেন। এ উপলক্ষ্যে আজ সফরসূচিভুক্ত বিভিন্ন ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের  ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনের অংশ হিসেবে তাঁরা হাটহাজারী সরকারি কলেজ মাঠের জনসভাস্থল, হাটহাজারী ডাকবাংলো, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা), ফটিকছড়িস্থ গাউছুল আযম মাইজভান্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর রওজা শরীফ, বাবুনগর মাদ্রাসা এবং পাইন্দং ইউনিয়নের ফেলাগাজী সিএনবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাডের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালেপ্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়