Homeএই মুহুর্তেজুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি

প্রাইম ভিশন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

বুধবার (৫ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়