Homeএই মুহুর্তেচট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার বিদেশি সিগারেট ও ফোন উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার বিদেশি সিগারেট ও ফোন উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট রয়েছে।

এ ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন-মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ। উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার তৎপরতায় পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে।

আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়