Homeএই মুহুর্তে‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ চালু-ভূমি অফিসে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা

‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ চালু-ভূমি অফিসে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা

প্রাইম ভিশন ডেস্ক 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি এর নির্দেশনা ও তত্তাবধানে মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

এতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়