প্রাইম ভিশন ডেস্ক »
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম আইফোন দিতে না চাওয়ায় খুনিরা তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আঘাত করা হয়েছে বাঁশের লাঠি দিয়ে।
আজ রবিবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।
কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিল। গতকাল শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


