শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসীতাকুণ্ডের আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত

সীতাকুণ্ডের আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত

প্রাইম ভিশন ডেস্ক »

ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সব রোগীকে আমি দেখেছি। সবারই কোনো না কোনোভাবেই চোখে আঘাত রয়েছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে। ‘

আজ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ও আহত রোগীদের দেখে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীন মোহাম্মদ বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে এখানে এসেছি। চমেকে চিকিৎসাধীন ৬৩ জন রোগী আমি দেখেছি। তারা কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছেন। এখানে কিছু রোগী রয়েছেন তাদের চোখে বেশি ক্ষতি হয়েছে। আবার কিছু রোগী শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন তারাও কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছেন।

তিনি আরো বলেন, এসব রোগীর চিকিৎসায় উচ্চক্ষমতা সম্পন্ন মেডিক্যাল টিম গঠন করব। রোগীদের পরিবারের সদস্যদের অনুমতিক্রমে প্রত্যেক রোগীকে আমরা ঢাকা নেব। সব আল্লাহর হাতে এরপরেও তাদের ঢাকায় নেওয়া উচিত বলে মনে করি। কেননা তাদের একজনের অবস্থা খুবই খারাপ।

তাকে দেশের বাইরেও নিয়ে যেতে হতে পারে। যেসব রোগীর শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা খুবই খারাপ তাদের এখনই ঢাকা নেওয়া সম্ভব না। আরো সপ্তাহখানেক পরে বোঝা যাবে তাদের ঢাকায় নেওয়া যাবে কিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়