শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসীতাকুণ্ড ট্র্যাজেডি : মৃত্যুু বেড়ে ৪৪ জনে

সীতাকুণ্ড ট্র্যাজেডি : মৃত্যুু বেড়ে ৪৪ জনে

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সীতাকু-ের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে দগ্ধ মাসুদ রানা চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

মাসুদ রানা (৩৪) বিএম কনটেইনার ডিপোর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার খলিলুর রহমানের পুত্র।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়