সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে ক্যাসিনোর আসরে র‍্যাবের হানা, আটক ৫৩

চট্টগ্রামে ক্যাসিনোর আসরে র‍্যাবের হানা, আটক ৫৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের হালিশহরে ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ফেরদৌস আলম, মো. দিদারুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. নুর আউয়াল, মো. শাহাবুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, মো. দেলোয়ার হোসেন, মো. আলাউদ্দিন, মো. শহিদ উল্লাহ, মো. জাকির হোসেন, মো. তাওহিদুল মাওলা, গিয়াস উদ্দিন মাহমুদসহ ৫৩ জন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, হালিশহর থানার পোর্ট কানেকটিং সড়কের নবাব টাওয়ারের তিন তলায় রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে ক্যাসিনো চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫৫ সেট তাস, ৪৩০টি চিপ ও তিন লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সেখানে ক্যাসিনো কার্যক্রম চলছিল বলে জিজ্ঞাসাবাদে জানান আটকরা। বেট করতে প্লাস্টিকের চিপ ব্যবহার করা হতো। আর সেই চিপ তাদের ম্যানেজারের কাছ থেকে টাকা কিংবা ঋণের মাধ্যমে কিনতে হতো। প্রতি চিপের দাম পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। এলাকার যুবসমাজ অবৈধ অর্থের প্রলোভনে পড়ে এ ক্যাসিনোতে জড়িয়ে সর্বস্ব হারাতো। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়