Homeএই মুহুর্তেচট্টগ্রামে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

চট্টগ্রামে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ মঙ্গলাবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত।

মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা ও কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এই মামলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়