শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি হজ মৌসুমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দা ও মদিনা রুটে হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিন দুপুরে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩২১১) ৪১৭ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল সাড়ে ৫ টায় মদিনায় পৌঁছাবে। চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি ও চট্টগ্রাম-মদিনা রুটে ২টি ফ্লাইটসহ এবছর প্রি হজে মোট ৬৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

চট্টগ্রাম থেকে সরাসরি হজফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন।

অতিথিবৃন্দ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হজযাত্রী ও দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে হজযাত্রীদেরকে মদিনার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়