শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহজযাত্রীদের সেবায় পিএইচপি ফ্যামিলি

হজযাত্রীদের সেবায় পিএইচপি ফ্যামিলি

প্রাইম ভিশন ডেস্ক »

হজযাত্রীদের মাঝে হালকা খাবার বিতরণ করেছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলি। বুধবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম ফ্ল্যাইটের হজযাত্রীদের মধ্যে এই খাবার বিতরণ করা হয়।

পিএইচপির ফ্যামিলির পক্ষ থেকে এই উপহার পেয়ে হাজিরা খুবই সন্তোষপ্রকাশ করেন। তারা এ ধরনের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে পিএইচপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জানতে চাইলে পিএইচপির পক্ষ থেকে জানানো হয়, হজযাত্রীরা আল্লাহর ঘরের পবিত্র মেহমান। তাদের সেবায় কিছু করতে পেরে তারা গর্বিত এবং আনন্দিত।

পিএইচপির জানায়, বুধবার প্রথম হজ ফ্ল্যাইট থেকে হালকা খাবার বিতরণের এই কার্যক্রম শুরু হয়েছে। শেষ হজ ফ্ল্যাইট পর্যন্ত এটি চলবে।

প্রসঙ্গত, পিএইচপি ফ্যামিলি সারা বছরই নানা ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। বিশেষ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং অসহায়দের পুনর্বাসনে কাজ করে এই শিল্পগোষ্ঠী। যা সারা দেশের মানুষের কাছে সমাদৃত।

পিএইচপি ফ্যামিলি চট্টগ্রামভিত্তিক দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী। ১৯৬৯ সালে সুফি মুহাম্মদ মিজানুর রহমানের হাত ধরে এই শিল্পগোষ্ঠীর যাত্রা হয়। মিজানুর রহমান বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব করছেন। বর্তমানে পিএইচপি ফ্যামিলির অধীনে ২৯টির বেশি প্রতিষ্ঠান রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়