Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম থেকে শুরু হলো মাসব্যাপী প্রথম জাতীয় সংগীত উৎসব

চট্টগ্রাম থেকে শুরু হলো মাসব্যাপী প্রথম জাতীয় সংগীত উৎসব

প্রাইম ভিশন ডেস্ক »

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বরেণ্য শিল্পী, সংস্কৃতিসেবীদের প্রাণের মেলা বসেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গান, কথামালা আর আড্ডায় মুখর পুরো শিল্পকলা।

আজ শুক্রবার সন্ধ্যায় ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ আয়োজিত সংগীতের প্রথম জাতীয় উৎসব ও সম্মেলনের চিত্র এটি। বিকেল সাড়ে ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন সংগীত ঐক্য বাংলাদেশের সভাপতি, খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের তিন মহাসচিব গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার নকীব খান ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, সঙ্গীতজ্ঞ সাফিন আহমেদ, আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার, জুলফিকার রাসেল প্রমুখ।

গীতিকবি সংঘ বাংলাদেশ, মিউজিক ম্পোজার্স সোসাইটিবাংলাদেশ ও সিংগার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সংগীত বিষয়ক এই তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে সংগীত ঐক্য বাংলাদেশ। উদ্বোধন শেষে দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন। একক গান করেন শিল্পী সমরজিৎ রায়, প্রেম সুন্দর বৈষ্ণব প্রমুখ। সব শেষে থাকবে তারকা শিল্পীদের পরিবেশনা।

‘সংগীতের সখ্যে অভিন্ন লক্ষ্যে’ শ্লোগানে সংগীত ঐক্য বাংলাদেশ দেশব্যাপী এক মাসের এই উৎসবের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা গীতিকবি, সুরকার কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানদের ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ। ছড়িয়ে থাকা সংগীত সংশ্লিষ্ট ব্যাক্তিদের সবাইকে একটি প্লাটফরমে এনে তাদের সামাজিক নিরাপত্তা, সম্মান, কাজের রয়ালিটি নিশ্চিত করা ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করাসহ সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার সুরক্ষায় ১৭টি দাবি উপস্থাপন করা হয়েছে। এই ১৭ দফা দাবি সারা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য এই উৎসবের আয়োজন। যা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করছে।

চট্টগ্রামের পর সিলেট, বরিশাল ও ১৬ জুলাই ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের উৎসব ও সম্মেলন শেষ হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়