শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeচট্টগ্রাম চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড় ধসে নিহত ৪

 চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড় ধসে নিহত ৪

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁওসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারি বৃষ্টিতে রাতের বেলা হাঁটু পর্যন্ত পানি জমে; শনিবার সকালে তা খানিকটা নেমে গেলেও জলাবদ্ধ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যানবহন কমে যাওয়ায় শনিবার অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি অন্য সময়ের চেয়ে বেশি ভাড়াও গুণতে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। ভারি বর্ষণ না হলেও আগামী কয়েকদিনে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।” পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে আমবাগান আবহাওয়া অফিসের হিসাবে, বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৪ দশমিক ৫ মিলিমিটার।

 চট্টগ্রামে ৪ মৃত্যু

নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শাহীনুর আক্তার (২৬), মাইনুর আক্তার (২৪), লিটন (২৪) ও ইমন (১৪)।

রাত ১টার দিকে ১ ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠা একটি ঘরের উপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাটির নিচ থেকে চারজনকে তুলে হাসপাতালে নিয়ে যায়।

এসময় চিকিৎসক দুই বোন শাহীনুর ও মাইনুরকে মৃত ঘোষণা করে। আহত তাদের বাবা মা ফজল হক ও মোশারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ভোরে ফয়’স লেক সী ওয়ার্ল্ডের পাশে বিজয় নগর এলাকায় আলাদা পাহাড় ধসের ঘটনায় লিটন ও ইমন নিহত হন বলে জানান ওসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়