বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিশ্বে খাদ্য সংকট রাশিয়ার কারণে: ইইউ

বিশ্বে খাদ্য সংকট রাশিয়ার কারণে: ইইউ

প্রাইম ভিশন ডেস্ক »

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বিশ্বব্যাপী যে খাদ্য সংকট চলছে, তা পশ্চিমাদের নিষেধাজ্ঞার জন্য নয়; রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে।

ইউরোপের শীর্ষ এ কূটনীতিক সোমবার লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক আলোচনাসভার পর সাংবাদিকদের এ কথা বলেন। খবর আনাদোলুর।

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট চলছে বলে রাশিয়া মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। এ বিষয়ে তিনি আফ্রিকার সব পররাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখে প্রকৃত ঘটনা জানাবেন বলে জানান।

তিনি বলেন, কৃষ্ণসাগরে ইউক্রেনের শস্যবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে রাশিয়া।

জোসেপ বোরেল আরও বলেন, আমরা বারবার বিশ্ববাসীকে রুশ আগ্রাসনের কুফল সম্পর্কে সতর্ক করছি। রাশিয়ার কারণে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়