শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএকেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ থাকবে

একেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ থাকবে

প্রাইম ভিশন ডেস্ক »

সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনতে এলাকাভেদে সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কথা সরকারের মাথায় আছে। এ সমস্যাটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে সেপ্টেম্বর থেকে লোডশেডিং থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক রাজীব হায়দার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়