Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেলোডশেডিং বিষয়ে সুখবর জানালেন মন্ত্রী

লোডশেডিং বিষয়ে সুখবর জানালেন মন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম আরেকটু কমে, তবে আমরাও আরেকটু কমিয়ে সমন্বয় করবো। আমরা আশাবাদী আগামী মাসে লোডশেডিংও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবো।

রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি’ নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি)।

প্রতিমন্ত্রী বলেন, আমরা তেলের দাম বাড়াইনি, বরং সমন্বয় করেছি। আরো সমন্বয় করতে হতে পারে। আমরা আশাবাদী তেলের দাম কমলে আমরাও সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারবো।

সেমিনারে উপস্থিত ছিলেন- জ্বালানি ও খনিজ সচিব মাহবুব হোসেন , পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক বদরূল ইমাম ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়