Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে আলোচনায় ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না

যে কারণে আলোচনায় ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা একটি ছাত্রীনিবাসের স্নাতক চতুর্থ বর্ষের কয়েক শিক্ষার্থীকে তাদের রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রীদের তামান্নার হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।

সম্প্রতি কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের ২০২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। ওই রুমের কয়েকজন ছাত্রীর অভিযোগ, ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে কক্ষে এসে তাদের বের করে দেওয়ার হুমকি দিয়েছেন তামান্না।

এদিকে তামান্নার এই হুমকির ঘটনার একটি অডিও রেকর্ড গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘বেশি চ্যাটাং চ্যাটাং করতেছিস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস৷ তোরা লিগ্যাল তাতে আমার…। কোন হ্যাডাম দেখাইতেছিস তোরা? আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস! তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার…? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?’

একপর্যায়ে এক ছাত্রীকে বলতে শোনা যায়, ‘ও তো অসুস্থ, বাসায় গেছে।’

উত্তরে তামান্না বলেন, ‘২০২-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল, তাতে আমার কি…?আমি কি…তোদের? ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটা মেয়েকে বের করার। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে।’

ভাইরাল হওয়ার পরই শুক্রবার রাতে তামান্না নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন।স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইডেন কলেজ শাখা ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে স্বীকার করছি। ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না। তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।’

ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, হলের বিষয়টি হল কর্তৃপক্ষ দেখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়