Homeএই মুহুর্তেপররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: রহমান

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’

আজ শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুর রহমান। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি এ সভার আয়োজন করে।

আব্দুর রহমান বলেন, চট্রগ্রামে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। আওয়ামী লীগ জনগণের দল সুতরাং কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বিব্রতকর অবস্থায় পড়েছে আওয়ামী লীগ। দলের একাধিক নেতা গুরুত্বপূর্ণ তাদের বক্তব্যে সে বিব্রত অবস্থার কথা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়