Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেস্কুল শিক্ষিকাকে ধর্ষণ : তিন ধর্ষক যেভাবে ধরলো র‌্যাব

স্কুল শিক্ষিকাকে ধর্ষণ : তিন ধর্ষক যেভাবে ধরলো র‌্যাব

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে পিএমখালী এলাকার একটি নির্মাণাধীন এক ভবনে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউপির ছনখোলা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া, কক্সবাজার সদরের উত্তর তারানিয়াপাড়ার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া ও খরুলিয়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে মো. বেলাল উদ্দিন। এর মধ্যে বেদার মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার দুপুরে র‌্যাব ১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, গত ১৯ আগস্ট রাতে একজন স্কুল শিক্ষিকাকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলার প্রধান অভিযুক্ত বেদার মিয়া আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার প্রেক্ষিতে ২৩ আগস্ট ভিকটিম নিজে বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

গণধর্ষণের বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে র‌্যাব বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে গণধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের নিমিত্তে ছায়াতদন্ত শুরু করে এবং নজরদারি বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা গণধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা থাকায় কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়