Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে অনুমোদন পেল আরো একটি কারিগরি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রামে অনুমোদন পেল আরো একটি কারিগরি বিশ্ববিদ্যালয়

প্রাইম ভিশন ডেস্ক »

বেসরকারি পর্যায়ে নতুন করে একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’ নামের নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৮। নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়টি নিয়ে এ সংখ্যা দাঁড়াচ্ছে ১০৯টি।

আদেশে দেখা যায়, ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’ নামের নতুন এ বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে চট্টগ্রাম সদরের ৬৬৯/ই, ঝাউতলা রোড দক্ষিণ খুলশী এলাকায়। নাসির উদ্দিন চৌধুরী নামের এক ব্যবসায়ী এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন।

বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়টি আস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৬ অনুযায়ী নিয়ে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপনের জন্য বুধবার উদ্যোক্তাকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

উচ্চশিক্ষা বিভাগের দেওয়া চিঠিতে শর্ত হিসেবে বলা হয়েছে, সাময়িক অনুমতির মেয়াদ অনুমতি দেওয়ার পরবর্তী সাত বছর কার্যকর হবে। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এ বর্ণিত সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। ন্যূনতম ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। তিনটি অনুষদ এবং ওই অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ থাকাসহ ২২টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়