Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেসান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সেই হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তা হলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়