Homeসংবাদঢাকা-দিল্লির মধ্যে ৭ সমঝোতা স্মারক সই

ঢাকা-দিল্লির মধ্যে ৭ সমঝোতা স্মারক সই

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ও ভারত আজ (৬ সেপ্টেম্বর) সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে একটি হলো, সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় কুশিয়ারা নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক সাক্ষর।

পাশাপাশি, ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার লক্ষ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ভারতীয় রেলওয়ের ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণ এবং বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রসার ভারতী এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এছাড়া, দুই দেশই মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির হায়দ্রাবাদ হাউসে আলোচনার পর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়