বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeস্বাস্থ্যবেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি

বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি

প্রাইম ভিশন ডেস্ক »

সুস্থ থাকতে প্রত্যেকেরই দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এটি আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুমের পর সকালে ঘুম থেকে উঠলে সারাদিন ভালো কাটে। তাজা মেজাজে এবং সম্পূর্ণরূপে উদ্যমী এবং সক্রিয় হয়ে কাজ করতে পারেন।

প্রতিনিয়ত কম ঘুমালে নানা শারীরিক সমস্যা হতে পারে এটা অনেকেরই জানা। তবে আপনি জানেন কি খুব বেশি ঘুমানো অর্থাৎ ৯ ঘণ্টার বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? হ্যা! খুব বেশি ঘুম স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার জন্ম দেয়।

বেশি ঘুমালে হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতার মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বেশি ঘুমালে সারা দিন অলসতা অনুভব হতে পারে, যে কারণে কাজ করতে অসুবিধা হতে পারে।
ক্লান্ত বোধ করেও ঠিকমতো কাজ করতে পারে না।
মৃত্যুর সম্ভাবনা বাড়তে পারে।

শরীরে ব্যাথার সমস্যা বাড়তে পারে।

৯ ঘণ্টার বেশি ঘুমোলে রোগ প্রতিরোধ ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।

দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

স্লিপ ফাউন্ডেশনের মতে, একজন ব্যক্তি যদি ২৪ ঘণ্টার মধ্যে ৯ ঘণ্টার বেশি ঘুমায়, তাকে বলা হয় ওভার স্লিপিং। কখনও কখনও চরম ক্লান্তি, সপ্তাহজুড়ে চাপের কাজ বা সপ্তাহান্তে দীর্ঘ কাজের পরে ৯ ঘণ্টার বেশি ঘুম স্বাভাবিক, তবে এটি যদি প্রতিদিন হয় তবে এটি উদ্বেগের বিষয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়