প্রাইম ভিশন ডেস্ক »
মটোভোল্ট নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান আর্বান ই-বাইক নামে একটি বৈদ্যুতিক বাহন এনেছে। এই ব্যাটারিচালিত বাইক একবার চার্জ দিলে ১২০ কিলোমিটার পথ চলতে পারবে। নিমার্তা প্রতিষ্ঠান দাবি করছে, সস্তায় ভালো মানের ই-বাইক নিতে গেলে মোটোভোল্টের কোনো বিকল্প নেই।
মটোভোল্টের এই ইলেকট্রিক বাইকের ব্যাটারিতে বিআইএস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ৫টি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইক। নতুন-প্রজন্মের বাইকের মত সমস্ত প্রযুক্তি রয়েছে এতে, রয়েছে স্টাইলিশ লুকও। বড় টায়ার আর উন্নত সাসপেনশন একে অন্য যেকোনো ই-বাইক মডেলের থেকে আলাদা করেছে।
সম্পূর্ণ চার্জ দিলে এই ই-বাইক একটানা ৪ ঘন্টা চলতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতেও এই বাইকের প্রায় ৪ ঘন্টা সময় লেগেই যায়। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টার গতি পেতে পারেন চালক। যদিও এই গতি অনেকটাই নির্ভর করে রাস্তার অবস্থার উপর।
ই-বাইকটিতে অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে এতে রয়েছে, খুব সহজে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেকশনের সুবিধা। অর্থাৎ, আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ মারফত কানেক্ট করে নিতে পারেন আপনার সাইকেলটিও।
সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় ডুয়াল শক সাসপেনশন রয়েছে এই সাইকেলে। দুইটি চাকাতেই লাগানো আছে ডিস্ক ব্রেক। চাকাগুলো প্রায় ২০ ইঞ্চির পরিধিযুক্ত। আর এর বড় চাকাই সাইকেলের প্রধান আকর্ষণের বিষয়।
রাস্তা ভালো হোক বা খারাপ, এই ই-বাইক এমনভাবে তৈরি যাতে কখনও পারফরম্যান্সে ঘাটতি দেখা না দেয়। ই-বাইকের ওজন ৪০ কেজিরও কম যার ফলে রাস্তায় গতি তোলার ক্ষেত্রেও সেভাবে কোনও সমস্যার মুখোমুখি হবেন না চালক।
মটোভোল্ট আর্বান ই-বাইকের দাম ভারতে ৫০ হাজার রুপি থেকে শুরু।


