প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজে পরিবেশ দূষণকারী কালো ধোঁয়া নির্ধারিত চিমনি ব্যবহার না করে পরিবেশ দূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রামের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসন সব সময় তৎপর এবং পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
মঙ্গলবার দুপুরে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন থেকে চিমনি ব্যবহার না করে পরিবেশ দূষণ করে আসছিলো-এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।


