রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাসমালোচকদের যে জবাব দিলেন সামিরা

সমালোচকদের যে জবাব দিলেন সামিরা

প্রাইম ভিশন ডেস্ক »

সময়ের আলোচিত টিভি অভিনেত্রী সামিরা খান মাহি। একের পর এক ভিন্নধর্মী অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে ফেলে আসা অতীতের একটি বিষয় নিয়ে সম্প্রতি তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনা, আপত্তিকর আক্রমণ।

সবাই জানে, সামিরা খান মাহির দাঁতে কিছু জটিলতা ছিল। তাই তিনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং ব্রেসেসের (দাঁতের পাটি সামঞ্জস্য করার প্রক্রিয়া) মাধ্যমে তা সারিয়ে তোলেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাহির আগের ও বর্তমান রূপের ছবি নিয়ে অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়। সেসব নেটিজেনের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, ‘আমি যে ব্রেসেস করেছিলাম, এটা তো সবাই জানে। আমার সব ছবি-ভিডিও সব জায়গায় আছে, সেটা নিয়ে এত কথা বলার কী আছে? সব থেকে বড় কথা হচ্ছে যে, একটা মানুষ যদি বেটার অপরচুনিটিস পায়, তাহলে সে সেটা কেন একসেপ্ট করবে না? এতে খারাপের কী আছে?’

মাহি মনে করেন, শোবিজে কাজের ক্ষেত্রে তাকে সুশ্রী দেখানো জরুরি। তা ছাড়া নিজের আত্মতুষ্টির বিষয় তো রয়েছেই। তার ভাষ্য, ‘সবাই চায় মানুষের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে, আমিও সেটাই করেছি। তা ছাড়া মানুষ পরিবর্তনশীল,ছোটবেলায় মানুষ নিজের প্রতি অনেক যত্নবান হয় না। তাই অন্যরকম দেখায়। যখন মানুষ বড় হয়, নিজের প্রতি যত্নবান হতে শেখে, তখন তার অনেক কিছুই পরিবর্তন হয়। তা ছাড়া আমি যে সেক্টরে কাজ করি, সেখানে অভিনয়ের পাশাপাশি নিজেকে ভালো দেখানো খুব জরুরি। আমি যেটাই করেছি, আমার কাজের জন্য করেছি; তাহলে কী প্রবলেম হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না।’

যারা অকারণ ট্রল করছেন তাদের উদ্দেশে মাহি বলেন, ‘আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন করেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে বদলে সুন্দরভাবে জীবনযাপন করুন।’

তবে বিতর্ক-সমালোচনা নিয়ে মাহি যেসব পোস্ট দিয়েছেন ফেসবুকে, তা কিছুক্ষণ পর আবার মুছে দেন।

এদিকে, সামিরা খান মাহি ব্যস্ত আছেন ‘হ্যালো লেডিস’ নামের একটি ধারাবাহিকের কাজে। ইমরাউল রাফাত পরিচালনায় এতে আরও আছেন তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, মাহিমা, সামান্তা, রিসা প্রমুখ। এটি অন্তর্জালে প্রচার হচ্ছে সিএমভির চ্যানেলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়