প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারী কাটিরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ফার্মেসিকে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোট ৮০০০০ টাকা এবং ভেজাল পণ্য ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অপরাধে ৩টি দোকানকে বিএসটিআই আইন-২০১৮ এ মোট ২০০০০- টাকাসহ সর্বমোট ১০০,০০০ দণ্ডারোপ করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।
এর মধ্যে জিয়া ফার্মেসিকে ৫০,০০০, মদিনা ফার্মেসীকে ৩০,০০০, মোঃ. নাছির(টিএস সরিসার তেল) ৫০০০, জামাল উদ্দিন(আল জান্নাত বেকারি) ৫০০০, হাজী সালাম স্টোর ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।


