Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে বিদ্যুৎ সাশ্র‍য়ে ৯ দোকানকে জরিমানা

হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্র‍য়ে ৯ দোকানকে জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ সাশ্র‍য়ে সরকারি নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ না করায় আজ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। ৯ টি মামলায় মোট ৩০,০০০ জরিমানা করা হয়েছে।

হাটহাজারীর ইছাপুর বাজার, বাসস্ট্যান্ড ও এ সংলগ্ন এলাকায় আজ সন্ধ্যা ৮টার পরপর অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এসময় জরিমানার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষজনকে সচেতন করা হয়।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়