Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাসুন্দরী হতে যা করলেন কাজল কন্যা

সুন্দরী হতে যা করলেন কাজল কন্যা

প্রাইম ভিশন ডেস্ক »

আলোকচিত্রীদের দাবি, অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নায়সা। ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বলে দাবি একাংশের। সে নিয়ে যথারীতি চলছে জল্পনা। সত্যি না মিথ্যা?

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, এই কৌতূহল নিরসন করেছেন অভিনেত্রী কাজল দেবগন। এক সাক্ষাৎকারে কন্যার রূপ-রহস্য উদ্ঘাটন করে বললেন, ‘নায়সা সারাক্ষণ নেট ঘাঁটে। রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সে সব জানে। সপ্তাহে তিন বার একটা ফেসমাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো, চেহারা বা স্বাস্থ্য নিয়ে সচেতন।’

এমনকি, নায়সার প্রতিদিনের রুটিনের কথাও জানিয়েছেন কাজল। সকালে উঠে ২-৩ গ্লাস হালকা গরম পানি খালি পেটে পান করেন নায়সা। তারপর সকালের নাস্তায় সিদ্ধ ডিম, টাটকা ফল এবং ওটস্ খান। সারাদিন এমনই স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস বজায় রাখেন ১৮ বছরের নায়সা। এত প্রস্তুতি কি অভিনয়ে আসার জন্যই?

বাবা অজয় দেবগন এবং মা কাজল, দুজনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাদের কন্যা হয়ে নায়সা অভিনয়েই আসবেন এমনটাই অনুমান সবার। যদিও কাজল জানান, এখনও নিজে সেই ইচ্ছাপ্রকাশ করেননি মেয়ে। কাজলের কথায়, ‘সবে ১৮ হলো। জীবনটা উপভোগ করুক। আমরা ওকে জোর করতে চাই না। ওর যা ইচ্ছা করবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়