সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী রেললাইনে খিলার তুঘুরিয়া এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হয়।

এ সময় আরও দুজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তুঘুরিয়া এলাকায় লেভেলক্রসিংটি অরক্ষিত ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়