প্রাইম ভিশন ডেস্ক »
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা এমপি। দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন তিনি।
সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।


