Homeমুল পাতানতুন কাজে প্রভা

নতুন কাজে প্রভা

প্রাইম ভিশন ডেস্ক »

রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে।

বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে ঘর জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। মারুফ রেহমানের রচনায় এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কমেডি ঘরানার এই নাটকে ভিন্ন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। আরও আছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

নির্মাতা জানান, আজ রোববার রাত ৮টা ১৫ মিনিটে থেকে ‘বিবাহ অ্যাটাক’ প্রচার হবে বাংলাভিশনে। এটি প্রচার হবে সপ্তাহে রোববার ও সোমবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়