Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাগুলিতে রোহিঙ্গা নারী নিহত, আহত ২

গুলিতে রোহিঙ্গা নারী নিহত, আহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের পৃথক হামলায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারী নিহত ও রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নুর কায়েস উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা মো. নজুমউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন—ময়নারঘোনা ১২ ক্যাম্পের প্রধান কমিউনিটি নেতা আব্দুর রহিম, তিনি ওই ক্যাম্পের জি-১ ব্লকের বাসিন্দা এবং আরাফাত হোসেন, তিনি বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি  নিশ্চিত করেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টায় নুর কায়েসের বাড়িতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। এতে নুর কায়েসসহ দুজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক নুর কায়েসকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরাফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই দিনে সাড়ে ১১টার দিকে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা রোহিঙ্গা কমিউনিটির নেতা আব্দুর রহিমকে গুলি করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়