Homeমুল পাতাপ্রেমে ব্যর্থ হলেই মেয়েরা ছোটে পার্লারে: রণবীর

প্রেমে ব্যর্থ হলেই মেয়েরা ছোটে পার্লারে: রণবীর

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর। তিনি স্বীকার করে নিলেন, প্রেমে যেমন আনন্দ, তেমনি প্রেম ভাঙলে আছে ভয়াবহ কষ্ট-যন্ত্রনাও। আসন্ন চলচ্চিত্র ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর প্রচারে এসে অনুরাগীদের আবদারে প্রেমরহস্যের সমাধানও দিলেন অভিনেতা। সম্পর্কের টানাপড়েনের থেকে বড় কথা, প্রেম ভাঙার পর কী হয়! সেই বিষয়েই কপিল শর্মার শো’তে কথা বলেছেন এই অভিনেতা।

অনুষ্ঠানটির টিজার ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে অনলাইনে। সেখানে রণবীরকে বলতে শোনা যায়, বিচ্ছেদের ধাক্কা পুরুষ আর নারীকে আলাদা আলাদাভাবে প্রভাবিত করে। পুরুষরা প্রেমে ব্যর্থ হলে আত্মবিস্মৃত হন। অবহেলায়, অযত্নে এক কোণে পড়ে থাকেন যন্ত্রণা নিয়ে। কিন্তু নারীরা আগে নিজেদের নিয়ে মেতে ওঠেন। মন সারিয়ে তোলার সেরা উপায় তাঁদের কাছে রূপচর্চা। তাই নিজের পরিচর্যায় মন দেন তারা।

রণবীর মজা করে বলেন, যখন হৃদয় ভাঙে, ছেলেটিকে দেখা যায় একমুখ দাড়ি, আলুথালু। ভুঁড়ি বড় হয়ে গেছে। কিন্তু মেয়েটি প্রেমে ব্যর্থ হলে আগে পার্লারে ছুটবে। রুপচর্চা করে নিজেকে নতুন করে সাজাবে। আর সবচেয়ে বড় কথা, কেউ জানার আগেই সে অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়বে।

রণবীর আর শ্রদ্ধা কাপুর দুজনেই তাদের আসন্ন সিনেমার প্রচার করে চলেছেন। ভারতের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে তাদের। নায়িকা শ্রদ্ধা তাঁর জন্মদিনের দিন প্রচারে বেরিয়ে অনুরাগীদের হাত থেকে উপহারও নিয়েছেন। এরপর শেষ মুহূর্তের ব্যস্ততায় ধরা দিলেন রণবীর কাপুর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়