Homeমুল পাতানতুন কাজে ব্যস্ত তমা

নতুন কাজে ব্যস্ত তমা

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা তমা মির্জা। শুরুতে কাজ ছাড়া থাকলেও বর্তমানে বেশ ভালোই কাজ করছেন তিনি। এখন তিনি ব্যস্ত রয়েছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে।

নির্মাতা রায়হান রাফির নির্দেশনায় এরইমধ্যে ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এতে প্রথম বারের মতো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে পর্দায় দেখা যাবে তমা মির্জাকে। পাশাপাশি অভিনেতা নিশোরও এটা প্রথম চলচ্চিত্র।

তমা মির্জা বলেন, নিশো ভাইকে দিয়েই শুটিং শুরু হয়েছিল। প্রথমে নিশো ভাইয়ের সলো দৃশ্যের কাজ শেষ হয়েছে। তারপর আমাদের একসঙ্গের শুটিং শেষ হয়। এক সঙ্গে কাজ করতে গিয়ে কখনো মনেই হয়নি এটা নিশো ভাইয়ের প্রথম ছবি। আশা করছি, দর্শক আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।

ছবি প্রসঙ্গে আফরান নিশো জানান, এই প্রথম মতো কোনো ফিচার ফিল্মে অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে খুব ভালো একটা কাজ দর্শকদের দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন নিশো।

প্রসঙ্গত, আসন্ন ঈদে সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়