Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রামস্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ২ শ্বশুরের যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ২ শ্বশুরের যাবজ্জীবন

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়িতে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবনসহ ৫ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ড আসামি, নিহত গৃহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশিদ। যাবজ্জীবন আসামিরা হলেন, শ্বশুর সাহেব আলী ও তার শ্যালক সিরাজুল ইসলাম। তাদেরকে যাবজ্জীবনসহ ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ জানান, ভিকটিম হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আসামিরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়