শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাবজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার চর এককরিয়া এলাকার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস ও তার জামাই উপজেলার বাজিদ খাঁ গ্রামের বাসিন্দা শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী।

চর এককরিয়া ইউনিয়নের গ্রামপুলিশ রফিক দফাদার জানান, রোববার রাতে শ্বশুর-জামাই একটি নৌকা নিয়ে গজারিয়া নদীতে মাছ ধরতে যান। সকালে পরিবারের সদস্যরা তাদের মোবাইলফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পান। পরে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মোবাইলফোনে কল করে তাদের খবর নিতে বলা হয়।

তিনি আরও জানান, অন্য জেলেরা কাছে গিয়ে ঝলসানো অবস্থায় শহিদ ও রাসেলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তারা গিয়ে লাশ নিয়ে আসেন।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল ও নিহতদের বাড়ি পরিদর্শন করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়