Homeমুল পাতাশীর্ষে মেসির আর্জেন্টিনা

শীর্ষে মেসির আর্জেন্টিনা

প্রাইম ভিশন ডেস্ক »

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার ব্রাজিলকে তিনে নামিয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছে আলবিসেলেস্তারা। ছয় বছর পর প্রথমবার র‍্যাংকিংয়ের সেরা হলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমে মরক্কোর কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। এতে ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্জেন্টিনা। আর ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারা ফ্রান্স। আর ১৮৩৪.২১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ব্রাজিল।

এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুই ম্যাচ খেলে ফ্রান্স। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স।

তালিকায় ১৯২ র‍্যাংকিং নিয়ে আগের মতই আছে বাংলাদেশ। মার্চের শেষ সপ্তাহে ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমটিতে ১-০ গোলে জয় পেলেও একই ব্যবধানে দ্বিতীয় হারে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়