প্রাইম ভিশন ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়িতে একহাজার গরীব দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সমাজসেবক সাদাত আনোয়ার সাদী।
তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে উপজেলার দু’টি পৌরসভা ও ১৮ ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গত ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে নাজিরহাট ঝংকার মোড়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, নুরুল আলম, হাবিব মুহাম্মদ সাজ্জাদ, নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম, ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নাজিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেস মিয়া, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, জাগির হোসেন, আবু তৈয়ব, জানে আলম মেম্বার, নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি মুহাম্মদ হাসান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা হাসানুল করিম রাসেল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


