প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। আজ রোববার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠকে উভয় দেশের বিভিন্ন ইস্যু এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছি। বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।


