Homeমুল পাতাছয় বোর্ডের ২ দিনের এসএসসি পরীক্ষা স্থগিত

ছয় বোর্ডের ২ দিনের এসএসসি পরীক্ষা স্থগিত

প্রাইম ভিশন ডেস্ক »

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ছয়টি শিক্ষাবোর্ডের আগামী রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।

তপন কুমার সরকার বলেন, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন আগামী রোববার ও সোমবারের অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার শুধু চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রোববারের অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের ব্যপ্তি বেড়ে যাওয়ায় ও আঘাত হানার সময় দীর্ঘ হওয়ায় পাঁচ শিক্ষাবোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়