Homeমুল পাতানতুন কঠোর অভিবাসননীতি চালু করছে যুক্তরাষ্ট্র

নতুন কঠোর অভিবাসননীতি চালু করছে যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রে শেষ হতে যাচ্ছে ‘টাইটেল ৪২‘ নামের অভিবাসননীতি। এর বদলে সেখানে চালু করা হচ্ছে কঠোর অভিবাসননীতি।

তাই বৃহস্পতিবার (১১মে) মধ্যরাতে ওয়াশিংটনের অভিবাসননীতির এই পালাবদলের আগে শরণার্থীর ভিড় উপচে পড়তে দেখা গেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে।

কারণ ২০২০ সালে কোভিড মহামারির সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই ‘টাইটেল ৪২’ নীতির বিকল্প হিসেবে নতুন নীতি চালু করতে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন।

বাইডেন প্রশাসনের ‘টাইটেল ৮’ নামের নতুন ওই নীতি ‘টাইটেল ৪২’-এর চেয়ে কয়েক গুণ কড়া হবে বলেই গুঞ্জন।

ওই নতুন নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে সীমান্তে শরণার্থীর ভিড় সামাল দিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব আলেজান্দ্রো মেয়রকাস এক বিবৃতিতে বলেছেন, ‘যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আইনি পথ ব্যবহার করেননি, তারা এবার আরও কঠিন পরিণতির জন্য তৈরি থাকুন।’

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে হাজির হওয়া শরণার্থীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।

ক্ষমতায় আসার পর ট্রাম্পের একাধিক নীতি বদলে ফেললেও জো বাইডেন ‘টাইটেল ৪২’ নীতিতে এত দিন পরিবর্তন আনেননি।

যার জন্য বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

তবে বেআইনিভাবে সীমান্ত পেরোনো রুখতে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়